1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

ফাঁসিয়াখালী কামিল মাদরাসায় ৫৫ বছর পর পরিচালনা কমিটির ভোট

  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী কামিল মাদরাসার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৫৫ বছর পর প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) মাদরাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছে। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩ টা পর্যন্ত। মোট তিনটি অভিভাবক পদে ৬জন প্রতিদ্বন্ধী ভোট যুদ্ধে নেমেছে। নির্বাচণে ১২৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন প্রতিষ্ঠাতা পদে এডভোকেট হেলাল উদ্দিন,দাতা সদস্য পদে আবুল হোসেন শামা,শিক্ষক প্রতিনিধি পদে সহকারী অধ্যাপক সেলিনা পারভিন,সহকারী মৌলভী মৌলানা নুর মুহাম্মদ ও সহকারী শিক্ষক মঈনুদ্দিন।

অভিভাবক রেহেনা আক্তার, আবুল কাসেম বলেন, ১৯৬৮ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে আর কোন ধরণের নির্বাচন হয়নি। প্রতিষ্ঠার পর এ ১ম পরিচালনা কমিটির ভোট হচ্ছে। আমরা নারী পুরুষ ভোটররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে আমরা খুশি।
সরেজমিন গিয়ে দেখা গেছে, নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে। ভোট দিতে শত শত নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আক্কাস বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। অপ্রীতিকর যাতে কোন কিছু ঘটাতে না পারে সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেছেন। প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করছেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost