1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে বিজিবির র‍্যালি ও বিভিন্ন উপহার সামগ্রী শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ব্যাটালিয়ন ১১ বিজিবির আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শান্তি র‌্যালি,ও পাহাড়ী বাঙ্গালীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময়ে ১১বিজিবির জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মো: সাহল আহমদ নোবেল এসি নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অফিসের সামনে থেকে বিজিবি’র গেইট পর্যন্ত একটি শান্তি র‌্যালি বের করা হয়।
র‍্যালির শেষে ব্যাটালিয়নের ট্রিনিং সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১ব্যাটেলিয়নের জোন কমন্ডার লে.কর্ণেল সাহল আহমদ নোবেল এসি।
এসময়ে উপস্থিত ছিলেন,ক্যাপ্টেন রাফি-উস-হাসান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো: আবিদ হাসান রাহাত,ও জোনের সংযুক্ত অফিসার লেম্বুছড়ি বিওপি,উপজেলা প্রশানের কর্মকর্তা,পুলিশ, আনসার, স্হানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক হেডম্যান,কারবারী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী,পাহাড়ী বাঙ্গালীসহ বিজিবির সদস্যগন উপস্থিত ছিলেন,
র‍্যালির শেষে বিজিবি’ ট্রেনিং সেন্টারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পাহাড়ী বাঙ্গালীদের সাথে মতবিনিময় সংক্ষিপ্ত বক্তব্যে লে: কর্ণেল মো: সাহল আহমদ নোবেল এসি, বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যেই শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিলো, তার ফলে আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরবর্তী সময়ে জেলা এবং উপজেলার স্কুল, কলেজ, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost