এইচ এম রুহুল কাদের:
কক্সবাজার জেলার সনামধন্য হাজী সেবা প্রতিষ্ঠান চকরিয়া হজ্ব কাফেলা অপ্রতিরোধ্যভাবে সেবা দিয়ে যাচ্ছে। প্রতি মাসের ন্যায় এই মাসেও ৭৮জন ওমরাহ যাত্রীর সেবা করার সুযোগ পেয়েছেন।
২ডিসেম্বর শনিবার রাত ১১টায় চকরিয়া ওসান সিটি মার্কেটের সামনে থেকে যাত্রা শুরু করে ৩ডিসেম্বর সকালে চট্টগ্রাম হযরত শাহ আমানত বিমান বন্দর থেকে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রাওয়ানা দিয়েছেন ।
চকরিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রতিমাসে একশ,দেড়শ করে চলতি ২০২৩ সালে প্রায় দেড় হাজার ওমরাহ যাত্রীর সেবা করার সুযোগ পেয়েছি। এটি চকরিয়া উপজেলার সর্বোচ্ছ স্থানে রয়েছি । এই অর্জনে চকরিয়া হজ্ব কাফেলার শুভাকাঙ্ক্ষী, কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা থেকে আমাদের হজ্ব ওমরাহ যাত্রী দিয়ে সহযোগিতা করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Leave a Reply