1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় আগুনে পুড়ল ৪ বসতবাড়ি

  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০০ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
আগুনে পুড়ে ছাই হয়েছে কক্সবাজারের পেকুয়ায় চার বসতবাড়ি। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। মঙলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো কবির আহমদ,তাঁর ছেলে সৌদি প্রবাসি শহিদুল ইসলাম, শফিকুর রহমান ও তাঁর ছেলে মোহাম্মদ হোসাইন। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো কেউ সঠিক ভাবে বলতে পারেননি।

কবির আহমদের মেয়ে কহিনুর আক্তার বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে আমার মা তাহাজ্জুদের নামাজ আদায় করতে ঘুম থেকে ওঠেন। এসময় বাড়ির এক কোনে আগুন থেকে পান। এ সময় তাঁরা আগুন আগুন চিৎকার করে দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েন।

আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাড়ির সাথে লাগানো আরো তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল আসার আগেই বাড়িগুলো পুড়ে গেছে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ না আনলে অন্তত আরো ৪/৫টি বসতবাড়ি পুড়ে যেত।

শহিদুল ইসলামের স্ত্রী রুজিনা বেগম বলেন,আমরা নিঃস্ব হয়ে গেছি। নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্রসহ আমাদের প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন খোলা আকাশের নিচে বাস করছি।

ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু বলেন,আগুনে তাদের সব শেষ করে দিয়েছে। মশার কয়েল নতুবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost