পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়নের বামুলারপাড়ায় এরশাদ আলী ওয়াকফের জমিতে নির্মিত হচ্ছে স্থাপনা। একটি প্রভাবশালী চক্র ওই জমি জবর দখলের পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এরশাদ আলী ওয়াকফের জমিতে ভূমিদস্যুচক্র তৈরী করছে দোকানঘর। প্রায় ৬ শতক জায়গা মাটি ভরাট করে। সেখানে স্থাপনা নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয়রা জানান, রাজাখালী ইউপির সাবেক সদস্য আজিম উদ্দিন আজু ও তার ভাই জয়নাল আবেদীন ওয়াকফর জমি বেহাত করার কাজে জড়িত রয়েছে। তারা দুই ভাই মিলে সবুজ বাজার থেকে আমিন বাজার সড়কের বামুলাপরপাড়া পয়েন্টে লবণ মাঠের শ্রেণি পরিবর্তন করে সেখানে তৈরী করছে দুটি স্থাপনা। এরশাদ আলী ওয়াকফের ওই জমি এক সময় বেহাত ছিল। ১৯৯২ সালের দিকে সেখান থেকে বসতি উচ্ছেদ করা হয়। সেই সময় ওয়াকফের মোতোয়াল্লী ছিলেন মাজহারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া। তার সময়ে ওই স্থান থেকে জবর দখলে থাকা ওয়াকফ সম্পত্তি থেকে বসতি উচ্ছেদ করা হয়। অবৈধ বসতি উচ্ছেদের জন্য সেই সময় ওয়াকফ সম্পত্তির তরফ থেকে মামলাও করা হয়। মামলার আদেশে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ দিকে একই স্থানে ইউপির সাবেক সদস্য বামুলারপাড়ার রাহমত উল্লাহর ছেলে আজু মেম্বার ও তার ভাই জয়নাল জায়গাটিতে ফের দখল প্রক্রিয়ায় লিপ্ত হয়েছে। গত ৪ দিন ধরে সেখানে দুটি দোকান ঘর নির্মাণের কাজ চলমান আছে। মাটিও ভরাট করে। এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এরশাদ আলী ওয়াকফের অফিসিয়াল মোতোওয়াল্লী পূর্বিতা চাকমা বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply