1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ায় অবৈধ চাঁদা দাবি; পৈত্রিক জমিতে বসতভিটা তৈরিতে বাঁধা ও হামলা

  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম কোনাখালী বাংলা বাজার এলাকায় পৈতৃক জমিতে বসতভিটা তৈরীতে অবৈধ চাঁদা দাবি, চাঁদা না পেয়ে কাজে বাঁধা ও হামলার অভিযোগ উঠেছে।

উপজেলার কোনাখালী ইউনিয়নের পশ্চিম কোনাখালী বাংলা বাজার এলাকায় রবিবার (১০ ডিসেম্বর) দুপুর দুইটায়
এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় জমির মালিক স্থানীয় হাজি পাড়া এলাকার মৃত আলহাজ্ব হারুন অর রশিদের পুত্র মোঃ তোফায়েল বাদী হয়ে পশ্চিম কোনাখালী এলাকার মৃত মোস্তাক আহমদ (বলি মোস্তাক) এর ছেলে বদি আলমসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে রবিবার সন্ধ্যায় চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, বাদীর পিতা হারুন অর রশিদ কোনাখালীরঘোনা মৌজায় বিগত ২০০৯ সালে স্থানীয় আবদুর রহমানের পুত্র ফরিদুল আলমের কাছ থেকে এক একর ছাপ্পান্ন শতক জমি ক্রয় করে বিএস ৬৭৩ ও ২৩৩১
নং খতিয়ান সৃজন পূর্বক শান্তিপূর্ণ দখলে থেকে মৎস্য চাষ করে আসছে। বাদীর পিতার মৃত্যর পরে পুরনো বসত ভিটায় জমি সংকুলান না হওয়ায়, পৈতৃক জমিতে বসতভিটা তৈরি করতে গেলে, স্থানীয় জবরদখকারী ও একাধিক মামলার আসামি বদি আলম, বাদী তোফায়েলের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বাদী তাদের নিজস্ব জায়গায় কাজ করতে অবৈধ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ১০ ডিসেম্বর দুপুরে বদি আলম ও তার স্ত্রীসহ আরও ৭/৮ জন লোক নিয়ে আমার নির্মাণাধীন বসতভিটায় এসে আমার উপর হামলা করে, আমি আত্মরক্ষার্থে ঘেরা বেড়া ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় একলক্ষ টাকার ক্ষতি সাধন করে।

বাদী আরও বলেন, অবৈধ চাঁদা দাবির বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দের অবহিত করলে, চিহ্নিত দখলবাজ ও চাঁদাবাজ বদি আলম আরও ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে যায়।
চাঁদা না দিলে মারবে কাটবে বলে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী মোঃ তোফায়েলের পরিবার।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, কোনাখালী বাংলা বাজার এলাকার একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost