1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

আধুনিক বিশ্বে অবদান রাখতে কারিগরি শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য: জিয়াউল হক চৌধুরী বাবুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম।

“আধুনিক বিশ্বে অবদান রাখতে কারিগরি শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে দিবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এবং আধুনিকতার শিখরে চড়ে সাফল্যের সাথে দেশ ও জাতিকে এগিয়ে যাবে।” ১১ ডিসেম্বর সকালে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয় মাঠে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের এলাকার সন্তানেরা কারিগরি শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হতে পারবে। শিক্ষার্থীদের সফলতার মাধ্যমেই এই প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের সর্বশ্রেষ্ট প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। কারিগরি শিক্ষার কারিকুলাম জীবনমুখী এবং বাস্তবমুখী কারিকুলাম। এ প্রতিষ্ঠান থেকে ভাল দক্ষ ইঞ্জিনিয়ার বের হয়ে এদেশের আর্তসামাজিক উন্নয়নে অবদান রাখবে।
আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নোমান গ্রুপ ও সাদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
এসময় লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম, নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাঁতুন, সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা, নোমান গ্রুপের ডিএমডি আবদুল্লাহ মোহাম্মদ জুবাইর সিআইপি, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, আধুনগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মোঃ খালেদ জামিল, এডভোকেট মুহাম্মদ ইলিয়াছ, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের দাতা সদস্য মোঃ আবু তাহের, সমাজসেবক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হামজা, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের, দাতা সদস্য আলহাজ্ব নুরুচ্ছাফা, ব্যবসায়ী ও তরুণ সংগঠক আবু সিদ্দিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost