তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে বন্যহাতির হামলায় এক কৃষক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
চুনতি ৪নং ওয়ার্ডের জাইল্লার ডুরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক সাহাব মিয়া(৭০) উপজেলার আধুনগরের সিকদার পাড়ার মৃত সোলতান আহামদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন কোম্পানি।
সূত্র মতে, ১৮ ডিসেম্বর দুপুরে ঐ এলাকায় তার চাষাবাদ পানের বরজ দেখাশুনা করতে যান। ঐসময় অতর্কিত বন্যহাতির দল বরজে প্রবেশ করে তাকে আক্রমণ করলে ঘটনাস্থলে তিনি প্রান হারান।
চুনতি সাতগড় বিট কর্মকর্তা রফিবুল ইসলাম জানান, বন্যহাতির আক্রমণে কৃষক সাহাব মিয়ার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
Leave a Reply