1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

পাহাড় কাটার দায়ে ২ ডেম্পার সহ আটক ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বার

তৌহিদুল ইসলাম কায়রু,লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের সংরক্ষিত বনাঞ্চলে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ।

এ সময় পাহাড় কাটার দায়ে তিনজনকে আটক ও পাহাড়ের মাটি পরিবহনে ব্যাবহৃত দুটি ডাম্পার জব্দ করা হয়েছে।

১৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে বনবিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, সোমবার বিকালে পদুয়া রেঞ্জ এর অধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের আওতায় থাকা সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালীন সময়ে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় ভূমিদস্যু কর্তৃক অনুপ্রবেশ করে সংরক্ষিত পাহাড়ের মাটি কেটে ডাম্পার যোগে পাচারের সময় পাহাড়ের মাটি বোঝাই ২টি ডাম্পার এবং পাহাড় কাটার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। আটককৃত ৩ জনকে বন আদালত চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost