1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় আগুনে পুড়ে গেছে ১৫টি বাড়ি

  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে গেছে ১৫টি বসতবাড়ি। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার। হতাহত না হলেও আগুনে রক্ষা পায়নি গৃহপালিত হাঁস,মুরগী।

গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা মুজিবকিল্লা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহ্ণলা চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুতাহের,বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম।

স্থানীয় ইউপির নারী সদস্য জাহানারা বেগম বলেন,গভীর রাতে মুজিবকিল্লায় খোরশেদা বেগমের বসতবাড়ি থেকে আগুনের সুত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ইব্রাহিম,নুরুল আবছার,নুরুল হোসেন,শাহিন,বদিউল আলম,হুমায়ন,হানু আক্তার,দেলোয়ার,কবির আহমদ,রেজিয়া বেগম,তৌহিদ,জাফর আলম,সোহেল ও রহিমা বেগমের বাড়ি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। তবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারে ১৫ বস্তা চাউল সহায়তা করেছেন বলে জানান। এছাড়া সালাহ উদ্দিন নামের এক সৌদি প্রবাসি তাদের নগদ অর্থ সহায়তাও করেছেন।

ক্ষতিগ্রস্ত ভাঙারী ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন,হঠাৎ ভোররাতে পাশের বাড়িতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমাদের শেষ করে দিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষনিক না আসলে অন্তত আরো ১৫টি বাড়ি আগুনের থাবা থেকে রক্ষা পেতনা।এখন আমরা খোলা আকাশের নিচে বাস করছি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পেকুয়ার স্টেশন ইনচার্জ শফিউল আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনি। চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে। আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারবা করেছি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহ্ণলা চৌধুরী বলেন,ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost