পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর হয়েছে। এ সময় হামলায় ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আহত হয়েছে। উত্তেজিত লোকজন একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা জখমী ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হিরাবুনিয়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৩০)। তিনি ওই এলাকার তাজের মুল্লুকের ছেলে ও যুবলীগ টইটং ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড কমিটির যুগ্ম সম্পাদক পদে দায়িত্বরত বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে আহত গিয়াস উদ্দিন জানান, হিরাবুনিয়ায় টইটং ৮ নং ওয়ার্ডে ট্রাক প্রতীকের প্রার্থী জাফর আলমের নির্বাচনী অফিসে আমরা কয়েকজন কর্মী-সমর্থক ছিলাম। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন দুবৃর্ত্তরা অফিসে ঢুকে পড়ে। তারা নির্বাচনী অফিসে তান্ডব চালায়। আসবাবপত্র ভাংচুর করে। এমনকি পোস্টার ছিড়ে ফেলে। আমাকে কুপিয়ে জখম করে। অফিসের সামনে আমার একটি মোটর সাইকেল ছিল। তারা আগুন দিয়ে মোটর সাইকেলটি পুঁড়িয়ে দেয়। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, পুলিশ পাঠিয়েছিলাম। নির্বাহী ম্যাজিষ্ট্রেটও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পেকুয়ার ইউএনও ও সহকারী রির্টানিং কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী জানান, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। লিখিত অভিযোগ পাওয়া যায়নি
Leave a Reply