1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে কৃষি সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু,লোহাগাড়া, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করেন লোহাগাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গত ২৮ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার আধুনগর ৪নং ওয়ার্ড জঙ্গল কুলপাগলি ও রশিদের ঘোনা এলাকায় ভুক্তভোগী অসহায় কৃষকদেরকে কৃষি উপকরণ প্রদান করেন লোহাগাড়া কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ক শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার কৃষ্ণানন্দ রুদ্র।
ইউনিয়ন কৃষি কর্মকর্তা রবিউল হোসেনের অনুষ্ঠান পরিচালনায় স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী, সাংবাদিক তৌহিদুল ইসলাম কায়রু, সাংবাদিক শাহজাদা মিনহাজ, নুরুল কবির, মাস্টার জকরিয়া প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম জানান, সম্প্রতি দেশে ভয়াবহ বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে অধিক পরিমাণ কৃষকদের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সহায়তার হাত বাড়িয়ে জাতিসংঘ কর্তৃক পরিচালিত খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কৃষি উপকরণ প্রদান করা হচ্ছে। তাতে কৃষকেরা দ্রুত সময়ে ঘুরে দাঁড়াতে পারবে। তিনি আরো জানান, এই এলাকায় ৪টি গ্রুপে সর্বমোট ১৩০ জন কৃষক পরিবারকে এই সহায়তা প্রদান করছি।
উপকার ভোগী এক কৃষক বৃদ্ধ শামসুল আলম সাংবাদিকদের বলেন, সম্প্রতি বন্যায় আমার অনেক কষ্টে ফলানো ফসল গুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে। আজকে প্রাপ্ত কৃষি উপকরণগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা ভাল ফলন পেতে পারি। তার জন্য আমরা জাতিসংঘ এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost