1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

কক্সবাজারে আরসার কমান্ডার সহ আটক ৩

  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বার

বিজন কুমার বিশ্বাস:
কক্সবাজার শহরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি বাড়িতে অভিযান চালিয়ে মিয়ানমানরের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার লজিস্টিক কমান্ডার রহমত উল্লাহকে (৩৫) আটক করেছে। এ সময় আরো দুই সহযোগী নুর আলম (২৩) ও নুরুল ইসলাম (২৪) আটক হয়েছেন।
রোববার ৩১ ডিসেম্বর সকালে কলাতলী আদর্শগ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরকসদৃশ বস্তু, সামরিক বাহিনীর পোশাক, বিভিন্ন রকম বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, গোপন সুত্রে জানতে পারি কলাতলীর আদর্শ গ্রাম এলাকায় কিছু আরসা সন্ত্রাসী আস্তানা গেঁড়েছে, গোপন সূত্রে ভিত্তিতে পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
এদের মধ্যে একজন লজিস্টিক কমান্ডার রহমত উল্লাহ আরসার। অন্য দুইজন একই সংগঠনের নেতা বলে জানা যায়।
আবু সালাম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ঘটানোর জন্য তাদের এখানে এনেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost