1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

টেকনাফের বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের ধাওয়া আহত-৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৭৩৭ বার

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে অবৈধ ডামি নির্বাচনের তফসিল বাতিল চেয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় মিছিল।

১ জানুয়ারী (সোমবার) দুপুর ২টা ৩০ মিনিটের সময় দিকে টেকনাফ পৌরসভা এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির কোষাধক্ষ্য মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বের লিফটেল বিতরনসহ বিশাল মিছিল বের হয়। ধারাবাহিক মিছিল ও লিফলেট বিতরণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পৌরসভা শাপলা চত্তর মোড়ে পৌঁছলে পুলিশের একটি দল বিএনপি নেতাকর্মিদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় কক্সবাজার জেলা বিএনপির অর্থ-সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘অবৈধ সরকারের ডামি নির্বাচন বাতিলের জন্য সাধারণ জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেছি। কিন্তু সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী অতর্কিতভাবে হামলা চালায়। পুলিশের লাঠি সার্জে আমাদের ৪-৫ জন নেতাকর্মী আহত রয়েছে।
তিনি আরো বলেন এ অবৈধ সরকারের অবৈধ ডামি নির্বাচন বর্জন করার জন্য আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘বিএনপির একটা মিছিল বের হবে। এ খবরি পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা উক্ত এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্তক অবস্থানে রয়েছি।

Please Share This Post in Your Social Media

One response to “টেকনাফের বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের ধাওয়া আহত-৩”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost