1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

ধরপাকড় করে ট্রাকের বিজয় ঠেকানো যাবে না-পেকুয়া পথসভায় এমপি জাফর আলম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৫৩৪ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জাফর আলম বিএ(অনার্স)এম এর সমর্থনে অনুষ্ঠিত বিশাল পথসভায় বক্তারা বলেছেন, ধরপাকড় করে ট্রাক প্রতীকের গণজোয়ার ঠেকানো যাবেনা। এ আসনের জনগন সিদ্ধান্ত নিয়েছে আগামী ৭ জানুয়ারী ঘরের ছেলে জাফর আলমকে বিজয়ী করে আবারো সংসদে পাঠাবেন। কল্যাণ পার্টির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী মেজর ইব্রাহীমকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, এখানকার জনগন অতীতেও বাহিরের কোন প্রার্থীকে নির্বাচিত করেননি। ১৯৯১ সালে এ আসনে সালাহ উদ্দিন কাদের চৌধুরী প্রার্থী হয়েছিলেন। সে বারে তাকে জনগন বিমুখ করেছে। এ মাটি চকরিয়া-পেকুয়ার জনগনের মাটি। মনে রাখতে হবে আমরা বাইরের কাউকে এমপি নির্বাচিত করা মানে আমাদের সন্তানদের অবজ্ঞা করা। সুতারাং ইতিহাস বলে দেবে আগামী ৭ জানুয়ারী গণরায়ে জাফর আলম এমপি হবেন। মামলা মোকদ্দমা ও ভয় দেখিয়ে লাভ নেই। যারা এ সব করছে তাদেরকে ইতিহাস একদিন দায়ী করবে। ২ জানুয়ারী (মঙ্গলবার) ট্রাক মার্কার সমর্থনে চকরিয়া-পেকুয়া আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পৃথক দুটি পথসভা পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬ টার দিকে পেকুয়া বাজারের নিউমার্কেট চত্তরে বিশাল পথসভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সদর আ’লীগের সভাপতি এম,আজম খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ বারেকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী জাফর আলম বিএ(অনার্স)এমএ, বীর মুক্তিযোদ্ধা পেকুয়ার সাবেক চেয়ারম্যান এম,কামাল হোসেন, প্রবীণ আ’লীগ নেতা নুরুল আজিম চৌধুরী, পেকুয়া উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এটিএম বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ, মাতামুহুরী সাংগঠনিক থানা আ’লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবু মুসা, জেলা পরিষদ সদস্য এইচএম শওকত প্রমুখ। একই দিন বিকেল ৪ টার দিকে রাজাখালী সবুজ বাজারে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী জাফর আলম, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক নাছির উদ্দিন, প্রবীণ আ’লীগ নেতা মাষ্টার নুর মোহাম্মদ, সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম আজাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগের ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost