1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় জমির জবর দখল ঠেকাতে পারছেনা পুলিশও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৩৯ বার

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় পুলিশও পারছেনা বিরোধীয় জমিতে অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধ করতে। আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক ৫ টি আদেশ আছে। দ্বিতীয়পক্ষকে বিরোধীয় জমিতে অনুপ্রবেশ না করতে বারণ করা আছে। গত ৪৮ ঘন্টায় পেকুয়া থানা পুলিশ অন্তত ৫ দফা বিরোধীয় স্থান পরিদর্শন করেছেন। তবে পুলিশের উপস্থিতি ও কাজ না করতে বারণ করলেও থেমে থাকেনি জমি জবর দখলের কাজ। আদালতের আদেশ অমান্য করে একটি প্রভাবশালী চক্র ২০ শতক জায়গায় চলমান রাখে সীমানা প্রাচীর নির্মাণকাজ। এ দিকে ১ একর ২০ শতক জায়গা নিয়ে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়িতে বিরোধ চলছিল। জায়গার জবর দখল ঠেকাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯৯৯/২৩, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব আদালতে নামজারী আপীল মামলা নং ৫৬/২৩, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৩৯৮/২০ মামলা চলমান রয়েছে। মামলা সুত্রে জানা গেছে, সোনাইছড়ি মৌজায় ১ একর ২০ শতক জায়গার বিএস ৭ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক মৌলভী ফজলুর রহমান। তিনি মারা যান। তার রেখে যাওয়া ওয়ারিশরা এ জমি ভোগ দখল করছিলেন। জমিতে ফজলুর রহমানের ছেলেরা সন সন ফসল উৎপাদন করে। সুত্র জানায়, সম্প্রতি ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে সোনাইছড়ির হাজীরবাড়ির মৃত মোক্তার আহমদের পুত্র শওকতুল ইসলাম খোকন, পশ্চিম সোনাইছড়ির জেবর মুল্লুকের ছেলে শাহাদাত হোসাইনসহ ৪/৫ জনের। তারা এ জমি জবর দখল কুমানসে সম্প্রতি অবৈধ জনবল নিয়ে জমিতে অনুপ্রবেশ করে। এক পর্যায়ে মৌলভী ফজলুর রহমানের পুত্র নুরুল হক, আজিজুল হক গংদের ভোগ দখলীয় জমিতে স্থাপনা নির্মাণকাজ আরম্ভ করে। উভয়পক্ষকে নিয়ে টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা বৈঠক করে। এমনকি চেয়ারম্যান জাহেদসহ সালিশি প্রতিনিধিরা ২০২৩ সালের ৬ এপ্রিল একটি সালিশি রোয়েদাদ সৃষ্টি করে। সেখানে বিএস ৭ নং খতিয়ানের ১৫৫৭ দাগের আন্দরের জমিতে অবৈধ অনুপ্রবেশ ও হস্তক্ষেপ না করতে দ্বিতীয়পক্ষ শওকতুল ইসলাম গংদের বারণ করে। তবে অভিযোগ উঠেছে, রোয়েদাদ ও পৃথক মামলা থাকা স্বত্তেও কোন অবস্থাতেই জমির অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছেনা। গত ৩ দিন ধরে পেকুয়া থানার এস,আই আশরাফ তিন দফা ও এ,এস,আই নাছির উদ্দিন ১ জানুয়ারী দুপুর ১২ টা ও বিকেল ৫ টার দিকে বিরোধীয় জমি পরিদর্শন করেছেন। পুলিশ সরাসরি গিয়ে কাজ না করতে বারণ করেন। তবে এ সব না মেনে জেবর মুল্লুকের ছেলে শাহাদাত হোছাইনসহ একটি চক্র বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণকাজ অব্যাহত রাখে। এ ব্যাপারে মৌলভী ফজলুর রহমানের পুত্র টইটং ইউপির ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মছুজুল হক, তার ভাই নুরুল হক, আজিজুল হক জানান, এ জমি আমার বাবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost