1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক এর সমর্থনে সনাতনী সম্প্রদায় সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২৩৩ বার

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের কল্যান পার্টির সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীরপ্রতীক) এর সনাতনী সম্প্রদায় সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া-পেকুয়া সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে বুধবার ৩ জানুয়ারি দুপুরে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ের সামনে পথসভা ও সনাতনী সম্প্রদায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক কে ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান।

এতে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় পূজা উদযাপন পরিষদ কার্যালযে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. কল্যান পার্টি মনোনীত সংসদ পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক এ্যাডভোকেট রনজিত দাশ, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় সনাতনী সম্প্রদাযের নেতৃবৃন্দ।

ঘড়ি মার্কার সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান এই মাটির সন্তান, আমি আপনাদের চকরিয়া-পেকুয়া জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আমার প্রতীক ঘড়ি মার্কায় ভোট চাওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আমার প্রিয় জনগণের সামনে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ঘড়ি প্রতীক মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদের শাসক হতে চাইনা, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা সেবক হওয়ার সুযোগ দেন। আমার প্রথম কাজ হবে চকরিয়া-পেকুয়ার প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এখানে জবর দখল, চাঁদাবাজি, বিচার বানিজ্য বন্ধ করা হবে। প্রতিটি ধর্মর মানুষ শান্তিতে থাকতে পারবে। সমাবেশে অন্যান্যে বক্তারা তাদের বক্তব্যে চকরিয়া-পেকুয়া গত পাঁচ বছরের দখলবাজী, অপশাসনের কবল থেকে রক্ষা পেতে ঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost