পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের সরকারীঘোনায় টপ সয়েলসহ একটি ডাম্পার গাড়ী জব্দ করা হয়েছে। পেকুয়ার সহকারী কমিশন (ভূমি) রুম্পা ঘোষ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলী জমি থেকে টপ সয়েল পাচারে জড়িত থাকার দায়ে মোক্তার আহমদ নামক এক ব্যক্তিকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, সরকারীঘোনার বিলে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার মালিকানাধীন জমি রয়েছে। মোক্তার আহমদ নামক ব্যক্তি মাদ্রাসার ওই জমি থেকে টপ সয়েল লুট করছিল। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি পেকুয়ার সহকারী কমিশন (ভূমিকে) অবহিত করেন। খবর পেয়ে পেকুয়ার সহকারী কমিশন ভূমি রুম্পাঘোষ দ্রæত সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় মাটি ভর্তি একটি ডাম্পার জব্দ করে। মাটি পাচারের সাথে জড়িত থাকায় মোক্তার আহমদকে ৮ হাজার টাকা অর্থ জরিমানা করে। পেকুয়ার সহকারী কমিশন (ভূমি) রুম্পা ঘোষ এর সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে তিনি জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি আমাকে অবহিত করেন। আমি পুলিশফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি।
Leave a Reply