1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

উন্নয়ন চাইলে ৭ জানুয়ারী শেখ হাসিনার প্রার্থী নদভীকে নৌকায় ভোট দিন: আমিনুল ইসলাম আমিন

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ২৩৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, মানবতার জননী ও জননেত্রী শেখ হাসিনা দেশে শিক্ষা, বিদ্যুৎ, অবকাঠামোগত উন্নয়ন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল নির্মাণ এবং ফ্লাইওভার তৈরী করে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন তা দেশ স্বাধীনতার পর আর কোন সরকার করে দেখাতে পারেনি।
আগামীতেও আওয়ামীলীগ ছাড়া অন্য সরকারের আমলে এ রকম উন্নয়ন কর্মযজ্ঞ হবে কিনা সন্দেহ রয়েছে। মনে রাখতে হবে আগামী ১০০ বছরেও একজন শেখ হাসিনা বাংলাদেশে জন্ম হবে কিনা সন্দেহ আছে। তাই এসব উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে নৌকায় ভোট দিয়ে আগামী ৭ তারিখ বিজয়ী করার কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল হতে রাত পর্যন্ত সাতকানিয়া-লোহাগাড়া তথা চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র সমর্থনে আয়োজিত পথসভা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবু রেজা নদভীর সমর্থনে সাতকানিয়ার চরতি, আমিলাইষ, কাঞ্চনা, এওচিয়া, ও সাতকানিয়া পৌরসভা এলাকায় এবং লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া, সেনেরহাট, চুনতি বাজার, লোহাগাড়া সদর, আমিরাবাদ, পদুয়া এলাকায় গণ সংযোগ ও পথসভা করেন আমিনুল ইসলাম আমিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইদ্রিছ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, যুগ্ম-সম্পাদক ফরিদ আহমদ, চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, বড়হাতিয়া আওয়ামী লীগ নেতা শুকলাল শীল, যুবলীগ নেতা জিয়াবুল হক লাতু চৌধুরী, সুনীল বড়ুয়া, পৌরসভা আওয়ামীলীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, সাতকানিয়া উপজেলা যুবলীগ সভাপতি আ ন ম সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক হারেছ মোহাম্মদ, পৌরসভা যুবলীগ সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুবলীগ নেতা মোহাম্মদ নাছির, চুনতি যুবলীগ নেতা মেম্বার জমির উদ্দীন বাবর, যুবলীগ নেতা কামাল উদ্দীন, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোছাইন তুহিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost