1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় হামলায় ৩ নারী আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৭ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মইয়াদিয়ায় এলাকায় ৩ নারীকে আহত করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (৫ জানুয়ারী) ওই এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন মহিউদ্দিনের স্ত্রী দিলোয়ারা বেগম (৩৮), আবদু রহিমের স্ত্রী রোজিনা আক্তার (২৬), মহিউদ্দিনের মেয়ে রুবি আক্তার(১৬)।
আহত দিলোয়ারা বেগমের মেয়ে পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী রুমি আক্তার জানান, ঘটনার দিন বিকেলে আমার মা দিলোয়ারা বেগম বাড়িতে গৃহস্থলীর কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী আজিজুর রহমানের পুত্র মো: রফিক, রফিকের পুত্র ইউনুছ, বজল আহমদের পুত্র আবছার, তার ভাই হাসেমসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা আমাদের বসতবাড়িতে গিয়ে আমার মাকে মাথায় ধারালো কিরিচ ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাছাড়া রুজিনা আক্তার ও রুবি আক্তারকে পিটিয়ে জখম করে। এর আগে বসতভিটার বিরোধ নিয়ে তারা আমার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছিল। পেকুয়া থানায় মামলা হয়েছে। তারা জেলে ছিল। জেল থেকে জামিন নিয়ে এসে আবারো হামলা করেছে। আমার বাবা অত্যন্ত দরিদ্র। বাবার সন্তানরা আমরা সবাই মেয়ে। পুরুষ ছেলে নেই। তারা সঙ্গবদ্ধ ও পেশীশক্তি দেখিয়ে বার বার হামলা ও নির্যাতন করছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost