1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা ও নগদ টাকা উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২৪২ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে গিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের সমর্থক মঈনুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাঁর বহনকৃত ৫ লক্ষ টাকা জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহায়তা প্রদান করেন আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী রোডে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) কে একটি কালো ব্যাকপ্যাক ব্যাগসহ আটক করা হয়।

ব্যাগ তল্লাশি করলে নগদ ৫ লক্ষ টাকা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে সে এই টাকা নিয়ে যাচ্ছিল।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ প্রদানের প্রস্তাব করেন। তার বিরুদ্ধে নির্বাচনে ঘুষ প্রদানের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় অভিযোগ গঠন করা হয়।

অভিযোগ স্বীকার করায় অভিযুক্ত মোঃ মঈনুল ইসলাম চৌধুরীকে দন্ডবিধি, ১৮৬০ এর আওতায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং আটককৃত ৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী রোডে মোবাইল কোর্টের উপস্থিতিতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে মোঃ আনোয়ারা উপজেলার মঈনুল ইসলাম চৌধুরী নামের একজনকে একটি কালো ব্যাকপ্যাক ব্যাগসহ আটক করা হয়।

ব্যাগ তল্লাশি করলে নগদ ৫ লক্ষ টাকা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে সে এই টাকা নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ প্রদানের প্রস্তাব করেন। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

পরে তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং আটককৃত ৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টায় যে কোন ধরনের অপচেষ্টা রুখে দিতে মাঠে ম্যাজিস্ট্রেটরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost