1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

আলম ও ব্যারিস্টার মিজান সাঈদ একই অভিযোগে নির্বাচন বর্জন

  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২৩৬ বার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার: কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম নির্বাচনের শেষ মুহূর্তে এসে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নাটকীয়তার মধ্যে দিয়ে। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে এক বার্তায় কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়ার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাফর আলম ও কক্সবাজার-৩ কক্সবাজার-রামু-ঈদগাঁও আসনের ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাঈদ এ ঘোষণা দেন।
ভোটাররা বলছেন, চকরিয়া-পেকুয়ার বর্তমান সংসদ এমপি থাকাকালে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আওয়ামীলীগ এর পরিবর্তে ব্যাক্তিগত লীগে পরিণত করেছিল। এজন্য ভোটাররা ও দলীয় নেতাকর্মীএবার মুখ ফিরিয়ে নিয়েছে।
যে কারণে নিশ্চিত পরাজয় জেনে তিনি নির্দিষ্ট সময়ের মাত্র একঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জাফর আলম তার ভিডিও বার্তায় ওই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের বিরুদ্ধে কেন্দ্র দখল, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, মারধরসহ বিভিন্ন ধরনের অভিযোগ তোলেন।
জাফর আলম আওয়ামী লীগের একাদশ সংসদের সদস্য (এমপি) হলেও এবার তাকে বাদ দিয়ে দলটি থেকে সালাহ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়।
পরে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়া হয় সৈয়দ মুহাম্মদ ইবরাহীমকে। দলীয় মনোনয়নবঞ্চিত জাফর আলম ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন।
এদিকে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাঈদ একই অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। ওই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাইমুম সরওয়ার কমল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost