1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

কাঁধে কাঁধ মিলিয়ে স্মার্ট জনপদ গড়তে এসেছি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমপি মোতালেব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ২৩২ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

প্রভাব খাটাতে নয়, কাঁধে কাঁধ মিলিয়ে স্মার্ট জনপদ গড়তে এসেছি। দেশ ও মানুষের মুক্তির জন্য করা দল বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছেন অবিরত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে জয়লাভ করলেও ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছি। আগামীতেও শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার পতাকা তলে মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার উন্নয়নের ভূমিকা রাখব ইনশাআল্লাহ।

১০ই জানুয়ারি বুধবার নবনির্বাচিত এমপি এম এ মোতালেব সি আই পি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাতকানিয়া ও লোহাগাড়ার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে আমার নির্বাচনী ইশতেহার অনুসারে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সাতকানিয়া-লোহাগাড়া গড়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যান তৈরি করে ইন্ডাস্ট্রিয়াল জোন গঠন করা হবে। পাশাপাশি কারিগরি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করে দেশ ও বিদেশে বিভিন্ন কারখানায় চাকরি উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা দূর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মোতালেবের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সাইফুদ্দিন সিদ্দিকী, সহ-সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন চৌধুরী, বনফুল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ওয়াহিদুল ইসলাম সিআইপি, সাংসদের একান্ত সচিব মো. আবু তৈয়ব, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকি ও যুবলীগ নেতা বাহার উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost