1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

পেকুয়ায় টইটং খালে মাটির বাঁধ, চাষ হবে ওয়াকফের জমিতে

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২৬৭ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় টইটংয়ের প্রবাহমান খালে তৈরী করা হয়েছে মাটির বাঁধ। এতে করে চাষাবাদের আওতায় আসবে এরশাদ আলী চৌধুরী ওয়াকফ স্টেটের বিপুল জমি। চলতি বুরো মৌসুমে পেকুয়াসহ সারাদেশে ফসল উৎপাদনের জন্য কৃষক মাঠে নেমেছে। পেকুয়ায় টইটংয়ে এরশাদ আলী ওয়াকফের ফসলী জমি রয়েছে। পানি ও সেঁচের সাহায্যে রবি মৌসুমে এরশাদ আলী ওয়াকফের জমিসহ আশপাশের বিপুল জমিতে চাষাবাদ হয়। প্রতি বছর উজান থেকে নেমে আসা পাহাড়ী ছড়ার পানি দিয়ে এ সব জমিতে ফসল উৎপাদন হয়ে থাকে। ফসল ফলানোর জন্য টইটং খালে প্রতি বুরো মৌসুমে নির্মিত হয় মাটির বাঁধ। চলতি বুরো মৌসুমে জমিতে ফসল উৎপাদন করতে সম্প্রতি এ বাঁধটি তৈরী হয়েছে।

টইটং ইউনিয়নের প্রাণকেন্দ্র টইটং বাজারের পূর্ব পাশে টইটং উচ্চ বিদ্যালয়ের পূর্ব ও উত্তর দিকে টইটং খালে একটি বাঁধ নির্মাণ করা হয়। এরশাদ আলী ওয়াকফের অর্থায়ন থেকে মূলত এ বাঁধটি তৈরী করা হয়। টইটংয়ের ৩ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ডের সীমানায় প্রবাহমান টইটং খাল পাহাড়ী ছড়ার সাথে মিশেছে। ছড়ার উপর থেকে নেমে আসা পানি নি¤œাঞ্চলের দিকে যাতে করে ধাবিত না হয় সে লক্ষ্যে এ বাঁধটি দেওয়া হয়েছে। এরশাদ আলী ওয়াকফে সম্পত্তিতে দীর্ঘ সময় যাবৎ মোতোওয়াল্লীর পক্ষে কার্যকারক হিসেবে দায়িত্বপালনকারী নুরুন্নবী জানান, এ বাঁধটি অত্যন্ত প্রয়োজন। প্রতি বছর বুরো মৌসুমে আমরা এ খালে মাটির বাঁধ নির্মাণ করছি। এ বছরও করা হয়েছে। পানি আটকাতে টইটং হাই স্কুলের পূর্ব পাশে এ বাঁধটি তৈরী করেছি। আমাদের অফিসিয়াল মোতোওয়াল্লী হচ্ছেন ইউএনও স্যার। আমাদের ওয়াকফ সম্পত্তি অনাবাদি না থাকে সে লক্ষ্যে এ বাঁধটি তৈরী হয়। তিনি আরো জানান, মাটি দ্বারা বাঁধ নির্মাণ করতে প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয় হয়েছে। গাছের ফাইলিং, বাঁশের বেড়া, মাটিসহ শ্রমিকের মজুরী খাতে এ অর্থ ব্যয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost