1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে থেকে ইয়াবা জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত থেকে ৭হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মুল্য ২২লাখ ৮০ হাজার টাকা।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।
থানার পুলিশ অফিসার সাইফুল ইসলাম
এ তথ্য জানান।
থানা’র সুত্রে জানা যায়,নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের একটি বিশেষ টিমের সদস্যরা গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
গোয়েন্দার এই তথ্যের ভিত্তিতে শনিবারে রাতে থানার পুলিশের বিশেষ একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তে কবর স্হানের বাউন্ডারি ওয়ালের পাশে আশারতলী-কম্বনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে পুলিশের বিশেষ টিম এবং গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে। পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পুলিশের বিশেষ টিমটি ঘটনাস্থল হতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৬শত পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
এই ব্যাপারে রবিবার ১৪ জানুয়ারি সকালে
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান,মাদক উদ্ধার,সন্ত্রাস দমনসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭হাজার ৬শত পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost