1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

গর্জনিয়া বাজার এলাকায় আধুনিক মানের হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৬৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি;
চিকিৎসায় পিছিয়ে থাকা জনপদ কচ্ছপিয়া,গর্জনিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকায় এই প্রথম আধুনিক মানের একটি বেসরকারী হাসপাতাল প্রতিষ্ঠা হতে যাচ্ছে।
এ উপলক্ষে সোমবার (১৫ জানুয়ারী) বিকেলে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিমপাশে-গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পুর্বপাশে এ হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিতার আয়োজন করা হয়।
গর্জনিয়া সমিতি ও গর্জনিয়া জেনারেল হাসপাতাল (প্রস্তাবিত) এর যৌথ উদ্যোগে
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
গর্জনিয়া সমিতির সভাপতি মাস্টার মোহাম্মদ ইসহাক।
সভায় প্রধান অতিথি ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: ইসমাইল নোমান।
বিশেষ অতিথি ছিলেন,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার দুলাল বড়ুয়া,গর্জনিয়া সমিতির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান
হাবিব আহমদ,এসআই মিঠুন, সমাজ সেবক আলহাজ্ব ইদ্রিস সিকদার,কচ্ছপিয়া কে.জি স্কুলের
প্রতিষ্ঠাতা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডাইরেক্টর ডা: গরিবে নেওয়াজ, গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ উল্লাহ,সাবেক প্রধান শিক্ষক যথাক্রমে গর্জনিয়া সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার আলা উদ্দিন,মাস্টার আবুল কাশেম,মাস্টার মোতাহের আহমদ,মাস্টার ফারুখ আহমদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,মাস্টার শাহ আলম,হাজী আবু তালেব,মাস্টার ফয়জুল হাসান
ও মেম্বার আবু আইয়ুব আনসারী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,সীমান্তের এ জনপদে দেড় লক্ষাধিক লোকের বাস। যেখানে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কচ্ছপিয়া ও গর্জনিয়া লক্ষাধিক লোক আধুনিক মানের চিকিৎসা নেন সুদূর ককসবাজার সদরে গিয়ে। তারা ছাড়াও প্রস্তাবিত হাসপাতালের পুর্বাংশে দোছড়ি ও বাইশারীর বড় অংশের লোকজন গর্জনিয়া বাজারে ঔষধের দোকান গুলোতে চিকিৎসা নিতে আসেন। হত দরিদ্ররা বড় ও জটিল রোগের চিকিৎসা নিতে সুযোগ পায় না উপরের সব ধরণের মানুষ । অর্থ সংকট তাদের প্রধান সমস্যা। এ মানবিক সংকট থেকে
উত্তরণের জন্যে এলাকার উদীয়মান ও সচেতন তরুন সমাজের একদল উদ্যোক্তা এগিয়ে আসেন এ হাসপাতাল প্রতিষ্ঠার।
উল্লেখ্য- এ হাসপাতাল ভরন নির্মান কাজ দ্রুততম সময়ে শেষ করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে বলে জানান
উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost