পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর বড় ভাইকে মাথায় কুপিয়ে জখম করল ভগ্নিপতি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১৫ জানুয়ারী (সোমবার) দুপুর ১ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম নুরুল ইসলাম মনু(৪৫)। তিনি টইটং ইউনিয়নের মৌলভীপাড়ার মোহাম্মদ কালু মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, ওই দিন দুপুরের দিকে নুরুল ইসলাম মনু তার বাড়ির সামনে মৌলভীপাড়া সংযোগ সড়কের পাশে জমিতে কাজ করছিলেন। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা নুরুল ইসলাম মনুর ভগ্নিপতি একই এলাকার মোজাহের আহমদের পুত্র ছাবের, ছাবেরের ভাই সাকের, আবছার মিয়া, আবু ছিদ্দিকের পুত্র কাইয়ুমসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো কিরিচ নিয়ে কুপিয়ে তাকে মাথায় ও হাতে জখম করে। এ ব্যাপারে মনুর মা জোহরা খাতুন জানান, আমার ছেলেকে মাথায় ও হাতে কুপিয়ে জখম করে। পেকুয়া সরকারী হাসপাতালের চিকিৎসকরা আমার ছেলেকে চট্টগ্রামে রেফার করে। মনুর স্ত্রী জিয়াসমিন জানান, আমার স্বামীর অবস্থা মারাত্মক অবনতির দিকে। এক্সরে রিপোর্টে মাথার আঘাত জটিল বলে সনাক্ত হয়েছে। নুরুল ইসলাম মনুর শ্বাশুড় মাওলানা কহিনুর ইসলাম মজিদী জানান, খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। জামাইর অবস্থা খুবই খারাপ। চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply