1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৬২ বার

বিজন কুমার বিশ্বাস:
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হলো মোহাম্মদ জাহেদ (৩০) নামের এক যুবকের। সাথে থাকা আরও একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা যহয়। গত বুধবার ১৭ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ জাহেদ রামু উপজেলার ধোয়াপালং পূর্বপাড়ার নুরুল ইসলাম ওরফে নুরুর ছেলে বলে জানা যায়। দুর্ঘটনায় আহত ফরহাদ মাহমুদ ইমু হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের আহমদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,
ঘনকুয়াশার কারনে কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। ৪জন কে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহত ২ জনের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এর সাথে যোগাযোগ কবা হলে প্রতিনিধিকে জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost