1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

হারবাংয়ে চুরির দায়ে দু’ব্যক্তিকে নির্যাতনকারিরা জবরদখলে নিলো অর্ধকোটি টাকা দামের জমি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৩০০ বার

স্টাফ রিপোর্টার: চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে দু’ব্যক্তিকে চুরি করার দায়ে নির্মম নির্যাতন করে গলায় জুতার মালা পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকারি ভূমিদস্যূ বেলালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দখলে নিলো প্রায় অর্ধকোটি টাকা দামের জমি। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার হারবাংয়ের করমমুহুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি ওই ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার তাহাসিনা আকতার জানান, ২০২২ সালে লোহাগাড়ার বাসিন্দা জনৈক আনসারুল ইসলামের কাছ থেকে একই পরিবারের ৫জনের নামে এক একর ৪৭শতক জমি কবলামূলে ক্রয় করে ভোগদখলে আছি। কিন্তু একই এলাকার জনৈক আতাউর রহমান বরকত মিয়া নামে এক ব্যক্তি ২০১০ সালের ডিসেম্বর
একই মালিকের সাথে একই জমি বায়নামূলে মালিক দাবী করে। ওই বরকত মিয়া আমাদেরকে জমিতে না যেতে হুমকী দেয়। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু কোন কাজ হয়নি। ভুক্তভোগি তাহাসিনা আকতার আরও বলেন, ২০১০ সালের বায়না নামার মেয়াদ নেই, ১০বছর আগেই বায়নার মেয়াদ শেষ হওয়ায় বায়না গ্রহীতারা জমি রেজিষ্ট্রি না নেওয়ায় ২০২২ সালে জমির মালিক আমাদের নিকট রেজিষ্ট্রি দেন। কিন্তু ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ওই আতাউর রহমান বরকত মিয়া তার লালিত বাহিনীর প্রধান ও দু’ব্যক্তিকে চুরি করার দায়ে নির্মম নির্যাতন করে গলায় জুতার মালা পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকারি বেলালউদ্দিনের নেতৃত্বে বরকত মিয়া ও নাছিরউদ্দিনসহ একদল দুর্বৃত্ত ওই জমি দখলে নেয়। তাহসিনা আকতার আরও বলেন, আমি আইনগত ব্যবস্থা নেবো, নতুন ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে মামলা দায়ের করবো।
ভুক্তভোগি জমির অন্যান্য মালিকরা হলেন-তাহসিনার পিতা গোলাম মোস্তফা, ভাই জয়নাল আবেদীন, জিয়াবুল হক ও ভাবী নাজমা আকতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost