তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রাম লোহাগাড়ার কলাউজানে সরকারি রাস্তার উপর গভীর নলকূপ স্থাপন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিস্তর অভিযোগ উঠেছে। ১৮ জানুয়ারি সকালে পশ্চিম কলাউজান ৬নং ওয়ার্ড মন মহাজনের বাড়ী সংলগ্ন নাপিত পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রতিকার চেয়ে স্থানীয় ননী গোপাল নাথ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ও স্থানীয় চৌকিদার সহ সরেজমিনে উপস্থিত হয়ে নলকূপ স্থাপন বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রশাসন।
অভিযোগকারী ননী গোপাল নাথ জানান, “স্থানীয় আশুতোষ দেবনাথ এর নেতৃত্বে সরকারি অনুমতি ব্যাতিরেকে চলাচলের রাস্তার মাঝখানে গভীর নলকূপ বসানো কার্যক্রম চালাচ্ছে। বিবাদী আশুতোষ দেব নাথ, প্রিয়তোষ নাথ, শিবু কান্তি নাথ আমার বাড়ীর পাশ্ববর্তী লোক। তাহাদের পৃথক পৃথক ভিটে, আলাদা খতিয়ান। তাদের খতিয়ানভুক্ত জায়গার বাহিরে গিয়ে বিগত ২০ বছর পূর্বে রাস্তার প্রায় ৪ ফুট জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল দেয়। ঐসময় বর্তমান চেয়ারম্যান তাদের বাধা দিলে তারা চেয়ারম্যান উপর ক্ষীপ্ত হয়ে আক্রমণ করে এবং জোরপূর্বক বাউন্ডারি ওয়াল এবং পানির নালা স্থাপন করে। কিন্তু এতেও তাদের লালসা পূর্ণ না হওয়ায় আবার বাউন্ডারি ওয়ালের বাহিরে এসে সরকারি রাস্তার মাঝখানে গভীর নলকূপ বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টি করছে।” তিনি আরও জানান, “তাদের এমন কর্মকান্ডে আমি উপজেলা প্রশাসনকে অভিযোগ করায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের সদস্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে কাল্পনিক ঘটনা সাজিয়ে হয়রানি করছে এবং অতীতের মতো আবারও আমাদেরকে উদ্বাস্তু করার ও প্রাণহানির হুমকি দিচ্ছে।” আমি এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
বিবাদী প্রিয়তোষ নাথ রাস্তায় টিউবওয়েল বসানোর কথা স্বীকার করে বলেন, “আমাদের পরিবার দীর্ঘদিন ধরে পানির কষ্টে ভুগছে এবং এলাকার সকলের ব্যবহারের সুবির্ধাথে এটি বসানো হচ্ছে। এখানে চলাচলে অসুবিধা হওয়ার কোন কারণ দেখছি না। এ ব্যাপারে অনেক জায়গায় আবেদন করেছি।” তাছাড়া সাবেক এমপির নির্দেশে গভীর নলকূপ স্থাপনের কাজ করছেন বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, “জায়গাটি সরকারি। এরপরও চারিদিকে টাকা দিয়ে ম্যানেজ করেই জোরপূর্বক নলকূপ স্থাপনের চেষ্টায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং পারস্পরিক সংঘর্ষের আংশকা রয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “চলাচল রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পেয়েছি। এখানে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাজ করা যাবেনা। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।”
স্হানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বলেন, “এই রাস্তাটি দরবার শরীফ ও পুটিবিলার চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। তাই বাউন্ডারি ওয়ালের বাহিরে এসে নলকূপ বসালে গুরুতর অসুবিধার সৃষ্টি হবে। এই জায়গায় কেউ কোন ধরণের কাজ করার আইনগত ভিত্তি নেই। এ ব্যাপারে আমি বাধা দিয়েছি বার বার। তারপরও নিষেধ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে তারা। এ বিষয়ে আমি শান্তি-শৃঙ্খলার স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক নজরদারি কামনা করছি।”
Leave a Reply