1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

সৌদি আরবে চকরিয়ার রুহুল আমিনের মৃত্যূ

  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৫৩৮ বার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের আবাহায় ডায়ারিয়া রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারের চকরিয়ার এক প্রবাসী ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তির নাম মো: রুহুল আমিন(৫৬)। (১৯ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাত বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিটে স্থানীয় আছির হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর ঘোনা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে। বর্তমানে চকরিয়া পৌরশহরের ৪নং ওয়ার্ডের দক্ষিণ বাটাখালীতে বসতবাড়ি গড়ে বসবাস করছেন। সওদাগর ঘোনা গ্রামের সাবেক মেম্বার ও চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ জানান, রুহুল আমিন আমার এলাকা সওদাগর ঘোনার বাসিন্দা এবং আমার নিকট আত্বীয়। প্রায় ৩০ বছর ধরে প্রবাসে রয়েছেন তিনি। গত দু’মাস আগে দেশে ছুটি কাটিয়ে ফের সৌদি আরব পাড়ি দিয়েছেন। পেশায় তিনি রাজমেস্ত্রী ছিলেন। যাওয়ার পর কাজকর্ম তেমন না পাওয়ায় অর্থাভাবে ছিলেন বলে শুনেছি। কয়েকদিন ধরে ডায়েরিয়া রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার অবস্থা খারাপের দিকে যাওয়ায় আশপাশে থাকা বাংলাদেশী লোকজন তাকে হাসপাতালে নেন। সেখানে মারা যান রুহুল আমিন। দেশের বাড়ীতে রয়েছে এক স্ত্রী, ১ ছেলে ও এক মেয়ে। বড় ছেলের নাম রুহুল কুদ্দুস ফয়সাল, মেয়ের নাম রুমানা।
ফয়সাল জানায়, সে মহসিন কলেজে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে অনার্স ১ম বর্ষে পড়ে, তার ছোট বোন রুমানা চকরিয়া মহিলা কলেজ এবার এইচএসসি পাশ করেছে। তবে তার পিতা রুহুল আমিনকে দেশে আনা হবে কিনা সে বিষয় বলতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost