1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

বড়হাতিয়ায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৭৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জঙ্গলি পাড়ায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ১টি স্কেবটর এবং মাটি বোঝাইয়ের ১টি ডেম্পার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

২১ই জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েল এর নেতৃত্বে অভিযান চালিয়ে কুমিরাঘোনা এলাকায় হাসানের বাপের বাড়ির বসতভিটার পাহাড় কেটে মাটি পাচার করার সময় বাড়ির মালিককে এই জরিমানা করা হয়।

এ সময় মাটি পাচারকারী ও মাটি কাটার স্কেবটরের ড্রাইবার পালিয়ে যায়। পরে জব্দকৃত স্কেবটর ও ডেম্পার স্থানীয় ইউপি সদস্য রফিক এর জিম্মায় দেওয়া হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন থানার পুলিশ টিম ও ভূমি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় ইউপি সদস্য রফিক।

সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েল জানান, মাটি কাটা বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটি কাটা ও পাচারের পরিবহন জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযুক্ত পরিবারের সদস্য নুরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, বাড়ির সমস্যার কারণে টিলা কেটে সমান করার জন্য জাহাঙ্গীর নামের এক ব্যক্তি উৎসাহ করেছে।
স্থানীয় অনেক জানান, পুরো বড়হাতিয়া এলাকায় দীর্ঘদিন যাবত বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার সিকদার পাড়ার ৭নং ওয়ার্ডের এই মাটিখেকো যুবক জাহাঙ্গীরের নেতৃত্বে মাটি পাচার করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost