1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় আ’লীগ নেতার ৬০ শতক লবণ মাঠে দুবৃর্ত্তদের তান্ডব

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৪২৭ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে আ’লীগ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্যের ৬০ শতক লবণ মাঠে তান্ডব চালালো দুবৃর্ত্তরা। এ সময় লবণ উৎপাদনে ব্যবহৃত পলিথিন কেটে ফেলানো হয়। পানি ও সেঁচপাম্প, লবণ উৎপাদনে ব্যবহৃত অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দিবাগত গভীর রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া ষাটদুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ৬০ শতক লবণ মাঠের জমি নিয়ে উজানটিয়া সাবেক ইউপি সদস্য ও ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জামাল হোসেনের সাথে পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নতুনঘোনা পেকুয়ারচর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র আজিজুল হক গংদের মধ্যে বিরোধ চলছিল। জায়গাটি সরকারের বেস্ট অব প্রপার্টি (ভিপি) সম্পত্তি হিসেবে অন্তর্র্ভূক্ত। ১৯৭৬-৭৭ এর দিকে ২১ নং মিচ মামলামূলে আশরাফুজ্জামান নামক ব্যক্তি বন্দোবস্তীপ্রাপ্ত হন। ২০১২ সালের ১৫ এপ্রিল ওই জায়গা আশরাফুজ্জামানের ওয়ারিশ মাষ্টার নজরুল ইসলাম ও মোহাম্মদ ইসমাইল স্বত্ত বিক্রি করেন জামাল মেম্বারকে। সেই সময় থেকে ওই জমি রক্ষণাবেক্ষন করছিলেন তিনি। চলতি লবণ মৌসুমে ওই জমি মনির হোসেন নামক এক চাষাকে লাগিয়ত করা হয়। জামাল মেম্বারের চাষা মনির বিরোধীয় জমিতে লবণ উৎপাদন আরম্ভ করে। ঘটনার দিন রাতে একদল দুবৃর্ত্তরা জমিতে অনুপ্রবেশ করে। এ সময় লবণ মাঠে ব্যাপক তান্ডব চালানো হয়। এমনকি মাঠে বিছানো পলিথিন কেটে সাবাড় করে। সেচপাম্পসহ লবণ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও লুট করে নিয়ে যায়। এ ব্যপারে সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগের সভাপতি জামাল হোসেন বলেন, এ জমি আমার ভোগ দখলীয়। আশরাফুজ্জামানের ওয়ারিশরা আমাকে স্বত্ত বিক্রি করে। আজিজুল হক ভাইস চেয়ারম্যানের ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে হয়রানি করছে। ফক্সি একটি কাগজ তৈরী করে তারা। আমি ওই কাগজের বিরুদ্ধে কোর্টে মামলা করেছি। আজিজুল হকের পিতা নুরুল ইসলামের নামে আরেকটি বন্দোবস্তী মামলা আছে। এ জায়গার সাথে তার বাবার নামে বন্দোবস্তীর অনেক পার্থক্য আছে। কিন্তু এরপরও হয়রানি করছে। রাতে আজিজুল হকের অনুগত মৃত আমির হামজার পুত্র মমতাজ, মোজাম্মেলসহ দুবৃর্ত্তরা এসে মাঠে তান্ডব চালায়। আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক বলেন, এ জমি আমরা ৫০ বছর ভোগ করছি। থানায় বিচার আছে। ইউনিয়ন পরিষদও বিচার আছে। এ সব না মেনে জামাল মেম্বার মাঠে নামছে। বিষয়টি সম্পর্কে অনেকের জানা শুনা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost