1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

চুনতিতে বিধবার বনজ-ফলজ গাছ কর্তন ও জবরদখলের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৭৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এক বিধবার বনজ-ফলজ গাছ কর্তন, জায়গা জবরদখল করে স্কেবটর দিয়ে পাহাড়ের মাটি কেটে পাচারের বিস্তর অভিযোগ উঠেছে।

সুরাহা পেতে ২৩ই জানুয়ারি মঙ্গলবার বৃদ্ধা মিনারা বেগম বাদী হয়ে এক‌ই ইউনিয়নের জিয়াবুল সহ আরো ৩/৪ জনকে অভিযুক্ত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ অভিযোগ করেন। বৃদ্ধা মিনারা বেগম হাফেজ সোলায়মান পাড়ার মৃত আবদুল গফুরের স্ত্রী। অভিযুক্ত জিয়াবুল ৩নং ওয়ার্ডের ইসলামীয়া পাড়ার মৃত ফৌজুল কবিরের পুত্র।

অভিযোগ সূত্রে ভুক্তভোগী জানান, দখলীয় জায়গাটি আমার ওয়ারিশ সূত্রে ২৫৪৬ নং কবলা মূলে আমি দখলে স্থিত আছি। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ভূমিদস্যু হ‌ওয়ায় আমার ভোগ দখলীয় জায়গাটি জোর পূর্বক দখল করার পাঁয়তারা করে আসছে। তার প্রেক্ষিতে ২২ই জানুয়ারি সোমবার ভোর ৫টায় চুনতি ৬নং ওয়ার্ডে শাহ্ সাহেব গেইট সংলগ্ন গোয়ালটি মুড়ায় জায়গায় আমার রোপিত বিভিন্ন বনজ-ফলজ গাছ কর্তন ও স্কেবটর দিয়ে পাহাড়ের মাটি কেটে অজ্ঞাত স্থানে পাচার করে প্রতিপক্ষরা। তাতে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগী বিধবা আক্ষেপের সাথে আরো জানান, আমি অসহায় মহিলা হ‌ওয়ায় বিবাদীগণ নানান রকম জুলুম করে আমার জায়গাটি দখলের পাঁয়তারা করছে। এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন রকম হয়রানি ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত জিয়াবুলকে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত ন‌ই। তবে খোঁজ নিয়ে দেখতে হবে।

থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, বিধবা এক মহিলার অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost