1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় আল-মদিনা জামে মসজিদ কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুল হামিদ পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি

চকরিয়ার কোনাখালীতে অবৈধ উপায়ে গুদামজাত করা ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৬২ বার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী শহরিয়া স্টেশন এলাকা থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযানে অবৈধ উপায়ে গুদামজাত করা ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। ২৪ জানুয়ারি বিকাল তিনটায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।

চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সুত্রে জানাগেছে, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলমের ছোট ভাই স্থানীয় খুচরা সার বিক্রেতা মনির আলমের কোনাখালী শহরিয়া স্টেশন এলাকার গোডাউনে অবৈধভাবে বেশ কিছু পরিমাণে ইউরিয়া
সার গুদামজাত করে রাখে। এ বিষয়ে সংবাদ পেয়ে, বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ উপায়ে গুদামজাত করা ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযানকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন এর সাথে উপজেলার উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মহিউদ্দিনও উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন জানান, জব্দকৃত সার এর বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে নিলামের আওতায় নিয়ে আসাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost