জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইদক্ষ্যংছড়ি উপজেলায়দদ মৎস্য অফিসের উদ্যোগে স্টক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক ১ দিনে কর্মশালা সম্পন্ন হয়েছে।
বুধবার ( ৩১ জানুয়ারী) উপজেল পরিষদ হলরুমে দিন ব্যাপী কর্মশালায় ৫০ মৎস্যজীবি উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটির আওতায় ২০২৩ -২৪ অর্থ বছরে উপজেলা পর্যায়ের এ কর্মশালার উদ্বোধনী ও সমাপণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক।
এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা হিজবুল বাহার ভুইঁয়া।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস অফিসার মাকসুদ আহমদ। সঞ্চালনা করেন,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোহাম্মদ আবদুল্লাহ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবদৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মি ও গণমান্য ব্যক্তিবর্গ এছাড়াও ক্রীক চাষী,জেলে ও উপস্থিত ছিলেন। সেই সাথে মৎস্য অধিদপ্তরের প্রকল্পের সকল কার্যক্রম বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়।
এ সময় বক্তারা বলেন,সরকার পাহাড়ের মৎস্যজীবি ও মৎস্য চাষিদের জন্যে নানা সুযোগ সুবিধা দিয়ে আসছেন। বাঁধ,ছড়া, ঝিরি,পুকুর ও ডুবাতে মাছ চাষ করতে নানা সুযোগ পাচ্ছে এখানকার চাষী সমাজ।যাতে পাহাড়ী -বাঙ্গালী সকলে উপকৃত হয়।
Leave a Reply