1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

পেকুয়ায় কারামুক্ত দুই নেতাকে সংবর্ধিত করল আ’লীগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৫ বার

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় কারামুক্ত ছাত্রলীগ ও যুবলীগের দ্’ুনেতাকে সংবর্ধিত করল ক্ষমতাসীন দল আ’লীগ। শুক্রবার (২ ফেব্রæয়ারী) বিকেলে পেকুয়ায় উপজেলা আ’লীগের উদ্যোগে এক বিশাল সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। পেকুয়া বাজার নিউ মার্কেট চত্তরে অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলম বিএ(অনার্স) এমএ। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, আ’লীগের উপজেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এটিএম বখতেয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক, রাজাখালী ইউনিয়নের আ’লীগের নেতা জহির উদ্দিন। এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রশিদ, রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আনসারুল ইসলাম টিপু। এ সময় উপস্থিত ছিলেন উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবু মুছা, বিএমচরের সাবেক চেয়ারম্যান বদিউল আলম, সদরের সভাপতি এম,আজম খান, উজানটিয়ার সভাপতি শাহজামাল, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, শিলখালীর সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, রাজাখালীর সাধারন সম্পাদক নাছির উদ্দিন, আ’লীগ নেতা আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল, মফিজুর রহমান, আবুল শামা শামীম, যুবলীগ নেতা জিয়াবুল হক জিকু, সাংবাদিক জালাল উদ্দিন প্রমুখ। সুত্র জানায়, গত ১ মাস পূর্বে পেকুয়ায় ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রশিদ ও রাজাখালী যুবলীগের সাধারন সম্পাদক আনসারুল ইসলাম টিপুকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। ওই মামলায় ছাত্রলীগ ও যুবলীগের এ দু’নেতা ১ মাস কারাগারে ছিলেন। সম্প্রতি এ দুইজন জামিনে মুক্ত হন। শুক্রবার এ দু’নেতাকে বরণ করতে ক্ষমতাসীন দল আ’লীগ সংবর্ধনার আয়োজন করে। ওই দিন বিকেলে কারামুক্ত এ দুইনেতাকে বরণ করতে সড়কে শোডাউন করে। পেকুয়া থেকে দলীয় নেতা-কর্মীরা মোটর সাইকেল ও গাড়ী নিয়ে চকরিয়ার বরইতলী থেকে বরণ করে। এরপর মিছিল ও শুভাযাত্রা সহকারে সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া বাজারের নিউমার্কেট প্রাঙ্গণে বিশাল সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost