জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
গতকাল গুলাগুলি বন্ধ থাকার পর মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে স্টেশনে দাড়ানো অবস্থায় একটি সিএনজি গাড়ীর উপর গুলি পড়ে গ্লাস ভেঙে গেছে। তবে গুলির আঘাতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময়ে তুমব্রু এলাকার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
সিএনজি চালক মো. আবু তাহের জানান, বিকাল ২টা ৪০মিনিটে তুমব্রু উত্তর পাড়ায় যাত্রী অপেক্ষা করছিলেন। সেই সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি আওয়াজ শোনা যায়। কিছু বুঝার আগে সিএনজিতে একটি গুলি এসে পড়ে। বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে সিএনজির সামনের বড় লুকিং গ্লাস ভেঙে গেছে।
ঘুমধুম ইউনিয়নপরিষদ ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্রো সত্যতা নিশ্চিত করে বলেন আজ দুপুরে দিকে আবারো মিয়ানমার সীমান্তে গোলাগুলি বিকট আওয়াজ শোনা যাচ্ছে। বিকালে একজন সিএনজি ড্রাইভার আবু তাহের এর গাড়িতে গুলি এসে পড়ে সিএনজির সামনের গ্লাস ফেটে গেছে তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বিকেলে তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে তবে সিএনজি ক্ষতিগ্রস্থ হয়েছে কি-না নিশ্চিত নয়।
সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply