তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
দেশে ইসলাম প্রচারের ক্ষেত্র আগের চাইতে অনেক গুণ প্রসারিত হয়েছে। বাংলাদেশে ইসলামের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনন্য অবদান রেখে যাচ্ছে। তার নিরলস পরিশ্রমে দেশের জেলা-উপজেলায় সরকারিভাবে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বর্তমানে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা তথ্য-প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে। এখন গ্রামের মাদ্রাসাগুলোতেও আধুনিক কম্পিউটার ল্যাবসহ নানা সুযোগ-সুবিধে রয়েছে। সামনের দিকে এসব সুবিধে আরও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নানারকম প্রকল্প হাতে নিয়েছেন। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা স্কুল-কলেজ শিক্ষার্থীদের সাথে সমানভাবে জ্ঞান-শিক্ষায় এগিয়ে যেতে পারবে। অনেকেই আছে কেবল মানুষের সমালোচনা করে, কিন্তু ইসলামের জন্য কোন কাজ করে না, তাদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে প্রত্যেককে। ইসলামের লেবাস ধরে যারা ইসলামের ও দেশের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সদা সতর্ক থাকতে হবে।
অধ্যাপক মাওলানা সিরাজুল আরেফিনের সভাপতিত্বে ও মাওলানা জিয়াউল করিমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, ইসমাইল মানিক, মাওলানা মাহমদুল হক, ড. এনামুল হক, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, ফিরোজ কামাল, নুরুন্নবী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।
Leave a Reply