1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

চকরিয়াতে নারী উদ্যোক্তা নাম দিয়ে চলছে বানিজ্য মেলা

  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৪৬ বার

এইচ এম রুহুল কাদের:
কক্সবাজারের চকরিয়াতে নারী উদ্যোক্তা সংগঠন আত্নপ্রত্যয়ী সংগঠনের ব্যানারে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা। ৩ ফেব্রুয়ারী বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই মেলা। নারী উদ্যোক্তা তৈরি ও তাদের উৎপাদিত পণ্য প্রচারের লক্ষ্যে চকরিয়া উপজেলা প্রশাসন প্রতিবছর উদ্যোক্তা মেলার অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় আত্নপ্রত্যয়ী নামের নারী সংগঠনের উদ্যোগে মেলার আয়োজন করে।

মেলার শুরু থেকে বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ উঠে মেলার আয়োজক ও আত্নপ্রত্যয়ীর সভাপতি জিনিয়া মূছার বিরুদ্ধে। নারী উদ্যোক্তাদের স্টল বরাদ্দের জন্য মোটা অংকের টাকা দাবি, স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্ত নিয়ে মেলাকে নিজস্ব সম্পত্তির মত ব্যবহার করে অনেক নারী উদ্যোক্তা মেলা থেকে সরে এসেছে।

এই ব্যাপারে মেলার আয়োজক আত্নপ্রত্যয়ীর সভাপতি জিনিয়া মূছার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা চেয়েছিলাম চকরিয়ার দুটি নারী সংগঠন একসাথে মেলা করতে। কিন্তু অপর আরেকটি নারী সংগঠন একসাথে করতে একমত না হওয়ায় এককভাবে মেলা করতে বাধ্য হয়েছি। সেই কারণে নারী উদ্যোক্তা স্টল তুলনামূলক কম হয়েছে।

মেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন বলেন, মেলার সকল কার্যক্রমে শুরু থেকে বিভিন্নভাবে কাজ করেছি, আমার আতিয়া ফ্যাশনের নামে বরাদ্দকৃত স্টল থেকে মোটা অংকের টাকা দাবি ও জিনিয়া মূছার স্বেচ্ছাচারিতার কারণে মেলা থেকে আমার স্টল প্রত্যাহার করতে বাধ্য হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost