1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান

লোহাগাড়ায় জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে ১লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্থান এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে এক যুবককে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৫ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টাফগণ, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ওই এলাকার আবদুল মোনাফের পুত্র শাহাব উদ্দিন(৩১) নামে এক যুবককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার পুটিবিলা গৌড়স্থান এলাকায় কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মাটির টপসয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহাব উদ্দিন নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost