1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চকরিয়ায় ১২০ একর ধান চাষের জমি পানিতে, কৃষকদের কপালে চিন্তার ভাজ

  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫১ বার

এ এম ওমর আলী: কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলের ৫টি ইউনিয়নে প্রায় ১২০ একর ধান চাষের জমি পানির নিচে পড়ে গেছে। মাতামুহুরী নদীর উপর স্থাপিত বাগগুজারা রাবার ড্যামটি নির্ধারিত সময়ের আগে ফুলানোর কারণে শুস্ক মৌসুমে আবাদযোগ্য এসব জমির এ অবস্থা বলে জানিয়েছেন কৃষকরা। ওই এলাকার ভুক্তভোগি কৃষক মুহিউদ্দিন জানান, ঢেমুশিয়া জলমহাল, কুমিরখালী ও শুকরমারা খালে অতিরিক্ত পানি ঢোকানোতে ঢেমুশিয়া, কোনাখালী, পশ্চিম বড়ভেওলা, বিএমচর ও পূর্ব বড় ভেওলাসহ পাঁচটি ইউনিয়নে প্রায় ৩’শ কানি শুস্ক মৌসুমে চাষাবাদের জমি পানির নিচে পড়ে গেছে। কৃষক মুহিউদ্দিন আরও জানান, রাবার ড্যাম নির্ধারিত সময়ের আগে ফুলানো হয়েছে, এতে তিন ইউনিয়নের তিনটি স্লুইস গেইট দিয়ে প্রয়োজনের অতিরিক্ত পানি আটকানো হয়েছে। ফলে ওই পানি কারও জন্য মঙ্গলজনক হলেও ১২০ একর জমির কৃষকের জন্য গলার কাটা হয়েছে।
কৃষকরা জানান, অন্তত দেড় ফুট পানি কমালে জমিগুলোতে চাষ করা যাবে। পানি কমাতে হলে রাবার ড্যাম নিচে নামাতে হবে। অথবা ঢেমুশিয়া বাংলা বাজার এলাকার জলমহালের স্লুইচ গেইট ও আকতার মিয়ার নাশি এলাকার স্লুইচ গেইট খুলে দিতে হবে। অন্তত দেড় ফুট পানি কমাতে হবে। কৃষকদের দাবী, এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ওই ১২০ একর চাষযোগ্য ধানি জমি শুস্ক মৌসুমে চাষ করা যাবেনা। ফলে চলতি মৌসুমে নির্ধারিত সময়ে চাষ করতে পারবেন কিনা এই চিন্তা কপালে ভাজ পেলেছে কৃষকদের।
চকরিয়া উপজেলা কৃষি অফিসের উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা মুহিউদ্দিন বলেন, আমরা বিষয়টি দেখতে সরে জমিনে গিয়েছিলাম, প্রায় ১২০একর জমি পানির নিচে ডুবে আছে, এখন রাবার ড্যাম নিচু করে জমিগুলো উদ্ধার করতে চাইলে আরও প্রায় হাজার একর জমি পানির অভাবে পড়তে পারে। ফলে বিষয়টি ভেবে দেখা হচ্ছে কি করা যায়। চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিমের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, রাবার ড্যাম নিচু করা সম্ভব হবেনা, অন্যান্য এলাকা পানির অভাব বোধ করবে। তবে চকরিয়া উপকূলের সাতটি ইউনিয়নে স্থাপিত সেচ পাম্পগুলো এখনো চালু করেনি, এগুলো সপ্তাহের মধ্যে চালু হলে অতিরিক্ত পানি কমে যাবে। এই জন্য ওই ১২০ একর কৃষকদের সপ্তাহ পর্যান্ত অপেক্ষা করতে হবে। সপ্তাহ পরে হলে চাষাবাদ বিলম্ব হতে হবে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, চকরিয়ায় সাধারণত একটু বিলম্বেই ধান চাষ হয়, সুতারাং সপ্তাহ সময় বিলম্ব হলে তেমন সমস্যা হবেনা। সপ্তাহের মধ্যে সেচ পাম্প গুলো চালু না হলে এবং পানি না কমলে আমরা বিষয়টি নিয়ে তড়িৎ কিছু করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost