1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি সিএনজিতে অভিনব কৌশলে গাঁজাসহ বিজিবির হাতে এক ব্যক্তি আটক রামুর গর্জনিয়া জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা

পেকুয়ায় লাঠির আঘাতে ভেঙ্গে গেল কৃষকের বামহাত

  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় লাঠির আঘাতে ভেঙ্গে গেল কৃষক মোহাম্মদ হানিফের (৪৫) বামহাত। তিনি পেকুয়া সদরের আন্নরআলী মাতবরপাড়া গ্রামের মৃত আকবর আহমদের পুত্র। ওই সময়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে। বুধবার (৭ ফেব্রæয়ারী) সকাল ৬ টার দিকে আনোয়ারুল উলুম মাদ্রাসা গেইটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মৃত আছত আলীর পুত্র ইউসুফ, মৃত হাসমত আলীর পুত্র আবদুল করিম জানান, পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় কামাল হোসেনের পুত্র আবু তাহের, তার পুত্র আরিফুল ইসলাম, তার ভাই ইমনসহ ৪/৫ জনের দুবৃর্ত্ত লাঠিসোটা নিয়ে ওই সময়ে হামলা করে। হামলায় মো: হানিফের বামহাত ভেঙ্গে যায়। তারা আরো জানান, দুবৃর্ত্তরা ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। উক্ত দাবীকৃত টাকা না দেয়ায় তারা এ হামলা করে। ইতিপূর্বেও তারা দু’দফা হামলার ঘটনা ঘটায়। এ দিকে রাজমেস্ত্রী ইসমাইল জানান, গত সোমবার আবদুল করিমের ছেলে ইব্রাহীমের উপর তারা হামলা করে। আহত মোহাম্মদ হানিফের বোন কুলসুমা, গত তিনদিন আগে সাবেকগুলদি ষ্টেশনে আমার ছেলে সাইফুল ইসলাম বাবুকে মারধর করে তার নিকট থেকে ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গকে বিচার দেওয়া হয়। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost