1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান

চকরিয়ায় বেওয়ারিশ হয়ে মারা গেলেন নারায়নগঞ্জের এক লোক

  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৬ বার

মোস্তাফা কামাল:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহা-সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একজন বেওয়ারিশ লোক মারাগেছেন। খাদ্য ও চিকিৎসার অভাবে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে মারা যান তিনি।
জীবদ্দশায় লোকটির সাহায্যে কেউ এগিয়ে না আসলেও মারা যাওয়ার পর স্থানীয় ইউপি সদস্য মোঃ ফখরুউদ্দিন লোকটির কাফন-দাফনের ব্যবস্থা করেছেন বলে জানাগেছে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে লোকটি অজ্ঞাত কারণে ডুলাহাজারায় ঘুরাঘুরি করছিলেন। শীতের দিনে প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লে লোকটি সড়কের পাশেই অবস্থান নেয়। স্থানীয়রা লোকটির সাথে কথা বলে তার পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু লোকটি অসুস্থ হওয়ায় ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। লোকটির কথামতে তার নাম মোহাম্মদ হজরত আলী, পিতার নাম মোহাম্মদ হোসেন আলী এবং সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা এবং তাদের চেয়ারম্যানের নাম আমান উল্লাহ আমান ও ওয়ার্ড মেম্বারের নাম মোহাম্মদ ফারুক। এসময় তিনি পরিবারে ফিরতে আকুতি জানিয়ে ছিলেন। তখন তাকে তার আপন ঠিকানায় পৌঁছাতে চেষ্টা করেছিলেন স্থানীয় সংবাদকর্মী মুস্তফা কামাল। কিন্তু কোন কাজ হয়নি। সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় পথেই মারা গেলেন লোকটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost