1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

ঘুমধুম সীমান্তে মিলল অবিস্ফোরিত মর্টারশেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর যুদ্ধ চলছে। এতে গুলি ও মর্টারশেলের শব্দে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম এলাকায় ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় এবার মিলল একটি অবিস্ফোরিত মর্টারশেল।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টারশেল দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা এসে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নিয়ে যায়।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, নোয়াপাড়া এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করে বিজিবি। পরে সেটি বিজিবির সদস্যরা নিয়ে গেছেন।সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost