পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়ার ওসমান একাদশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তারা চট্টগ্রামের অন্যতম শক্তিশালী দল চট্টগ্রাম রেঞ্জ পুলিশ এফসিকে ট্রাইব্রেকারে হারিয়ে টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারী) পেকুয়ায় শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার দর্শকের করতালি ও উৎফুল্ল ফুটবল ম্যাচ ওই দিন বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মাঠে দুই শক্তিশালী দল অংশ নেয়। ওসমান একাদশ বারবাকিয়া বনাম মাঠের অপরদিকে অংশ নেয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অন্যতম শক্তিশালী দল পুলিশ এফসি চট্টগ্রাম। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। ওসমান একাদশ ও পুলিশ এফসির মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়েছে। আক্রমণ ও পাল্টা আক্রমণ হয়েছে। খেলার প্রথমার্ধে ওসমান একাদশ অন্তত তিনবার গোলের সুযোগ পান। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ বার বার প্রতিহত করে। খেলা শেষের দিকে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে পুলিশ এফসির আক্রমণ ভাগের একজন তারকা খেলোয়াড় ওসমান একাদশের রক্ষণভাগে ডুকে পড়ে। এ সময় ডানপায়ে প্রচন্ড জোরালো সট গোল পোস্টে মারে। তবে ওসমান একাদশের গোল রক্ষক সেটি প্রতিহত করে। খেলা গড়ায় ট্টাইব্রেকারে। পুলিশ এফসি প্রথমদিকে তিনটি সট জালে জড়াতে সক্ষম হয়। পরবর্তীতে ২ জন খেলোয়াড় বলে লক্ষ্যভ্রষ্ট সট দেয়। ওসমান একাদশের খেলোয়াড়দের একটি ট্টাইব্রেকার সট পুলিশ এফসির গোলরক্ষক আটকিয়ে ফেলে। এতে করে ৩-৪ গোলে ওসমান একাদশ ট্টাইব্রেকারে জয়ী হয়। খেলায় ম্যান অব দি ম্যাচ বিবেচিত হন পুলিশ এফসির ২৫ নং জার্সি পরিহিত খেলোয়াড় জায়েদ। টুর্ণামেন্টের পরবর্তী খেলা প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ সোমবার একই মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply