বিজন কুমার বিশ্বাস:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় দ্বি-বার্ষিক সম্নেলন-২০২৪ এ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন তপন দাশ। তিনি আগামী দুই বছর চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার ৮-২-২৪ইং চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কার্যালযে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্ভোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা সভাপতি উজ্জ্বল কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া -পেকুয়ার সংসদ সদস্য মেজর জেনারেল (আঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, মহান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রনজিত দাশ, সম্মেলনে প্রধান আলোচক ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌর মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রতন দাশ, অধ্যাপক অজিত দাশ, স্বপন কান্তি পাল, দীপক শর্মা, সুদাম দাশ, মিটন পাল, প্রদীপ দাশ, সুজিত দাশ, টিটু কুমার বসাক, নিলুৎপল দাশ।
প্রধান বক্তা বেন্টু দাশ তার বক্তব্যে বলেন, সনাতনীদের সকল বিপদে সবসময় পাশে ছিলেন। সততা ও নিষ্ঠার সঙ্গে সফল ভাবে বিগতে সময়ে দ্বায়িত্ব পালন করায় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
সম্মেলনে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী তার বক্তব্যে বলেন, আমি দেখেছি হিন্দুদের অন্যতম অবিভাবক হিসেবে প্রমাণ দিয়েছে। আমি আপনাদের সাথে ছিলাম থাকবো।
আরো বক্তব্য রাখেন উপজেলা ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রথম অধিবেশন সমাপ্ত করে দ্বিতীয় অধিবেশন শুরু হয় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর এর সভাপতিত্বে। সভাপতি ২য় অধিবেশনের শুরুতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। উপস্থিত সকল কাউন্সিলর মতামত ও সমর্থনের ভিত্তিতে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পদে তপন দাশ কে পুনরায় সভাপতি ও বাবলা দেবনাথে কে সাধারণ সম্পাদকএবং চকরিয়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু কুমার বসাক ও নিলুৎপল দাশ নিলু কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
সম্মেলন শেষে নব-নির্বাচিত সভাপতি তপন দাশ সহ সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply