1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

চুনতী মসজিদে বায়তুল্লাহর ৫২তম পবিত্র মেরাজুন্নবী মাহ্ফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৫০ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

বিশ্ব বরেণ্য যুগ শ্রেষ্ঠ অলিকুল সম্রাট আশেকে রাসুল (স.) বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অদ্বিতীয় ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী (স.) মাহ্ফিলের প্রবর্তক হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রহ.) শাহ্ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত পবিত্র মেরাজুন্নবী (স.) মাহ্ফিল মসজিদে বায়তুল্লাহ চুনতী সীরত ময়দানে ৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বাদে আছর হতে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক উস্তাজ আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল আরেফীন, শাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সভাপতি হযরত মাওলানা রুহুল কুদ্দুস আনওয়ারী, চুনতী শাহ মঞ্জিল মতোয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের। মিলাদ ও কিয়াম করেন মাওলানা কাজী অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন।
মাওলানা হাফেজ মুসা তুরাইন এর সঞ্চালনায় আলোচনা করেন মাওলানা মাহবুবুল বশর আল কাদেরী, হযরত মাওলানা হাফিজুল হক নিজামী, আবু নোমান মুহাম্মদ হাফিজুল্লাহ, আলহাজ্ব ডা. মাহমুদুর রহমান, কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী, হযরত মাওলানা মাহমুদুল হক প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক হযরত মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, সোহেল তাজ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হামিদ, মাওলানা জালাল উদ্দিন মুনিরী, হাফেজ মাওলানা কবির আহমদ। নাতে রাসূল (স.) করেন আব্দুশ শুকুর, মাওলানা জহির উদ্দীন, মাওলানা আব্দুল হাফিজ ফারুকী, আব্দুল্লাহ আল আকরাম হাদী, মুহাম্মদ ইমাদ উদ্দীন সাদ, শাহেদুল আনোয়ার সাদ, মুহাম্মদ ফখরুদ্দীন রাজী। আখেরি মোনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost