1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়াতে গরু চোরের উপদ্রব বৃদ্ধিতে খামারিরা উদ্বিগ্ন:একরাতে ৫ সন্দেহজনক চোর আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৭ বার

এইচ এম রুহুল কাদের:
কক্সবাজারের চকরিয়াতে গরু চোরের উপদ্রব বেড়েছে, উদ্বিগ্ন স্থানীয় গরুর খামারীরা। চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা, শাহারবিল ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।  গতপর্শু পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদমনি এলাকায় গভীর রাতে একসাথে ৪জন,পরের দিন সকালে ১ চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

স্থানীয় ঈদমনি,কদ্দাছড়ার খামারিরা বলেন, আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, স্থানীয় কিছু চিহ্নিত গরু চোরের সহযোগীতায় বাহিরের ভাড়াটিয়া চোর এলাকায় এনে অসহায় খামারিদের গরু-মহিষ চুরির ঘটনা সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। এক গরুর খামারী বলেন, চোরদের হাতেনাতে ধরলেও স্থানীয় প্রভাবশালী চোর সিন্ডিকেট মোশাররফ,তমিজ, মুন্না,মামুন,আব্দুল্লাহ গংরা চোরের পক্ষ হয়ে দাড়ায়।  যারা চুরি,অপকর্মের প্রতিবাদ করে তাদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালায়। প্রতিনিয়ত এলাকায় অস্ত্রের ঝনঝনানিতে আতংকিত এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নার কাছে এই ব্যাপারে বক্তব্য জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কল রিসিভ না করার কারণে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পূর্ব বড় ভেওলা ১নং ওয়ার্ড সদস্য আশরাফ(আশু মেম্বার) বলেন, স্থানীয়রা কিছু সন্দেহজনক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করছে শুনেছি।পরবর্তী কি হয়েছে জানি না।

চকরিয়া মাতামুহুরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন,স্থানীয়রা কিছু লোকজনকে চোর সন্দেহ করে পুলিশের কাছে সোপর্দ করেন, চুরির কেউ সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost