পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বুধবার (১৪ ফেব্রæয়ারী) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই এ সব প্রতিষ্ঠানসমুহ খাদ্যপণ্য ও সুপেয় পানি উৎপাদন করছিল। পরীক্ষাগার ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে এ সব পণ্য ও পানি বাজারজাত করায় পৃথক তিনটি প্রতিষ্ঠানকে এ অর্থ জরিমানা করা হয়। পেকুয়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা ঘোষ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার নেতৃত্ব দেন। ওই দিন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্যাঘোনায় একটি অনুমোদনহীন বেকারীতে অভিযান পরিচালনা করে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় এ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। এরপর পৃথক অভিযানে একই স্থানে সূজল নামক পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থ জরিমানা করে। একইদিন বিকেলে সদর ইউনিয়নের বাইম্যাখালীতে আরেকটি পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবিসি সড়কের শেখেরকিল্যাঘোনায় ঢাকা বেকারী নামক একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে। এ সময় বিএসটিআই এর কক্সবাজার জেলা অফিসের পরিদর্শক রনজিত কুমার মল্লিক, মাঠ কর্মকর্তা আবদু রহিম, পেকুয়া থানা পুলিশ ওই অভিযানে সহযোগিতা করেন। এ ব্যাপারে পেকুয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাদ্যপণ্য ও পানি বাজারজাত করছিল। পেকুয়ায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply